ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদরের ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে বুধবার সকালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক ঝালকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপনকান্তি ঘোষ,
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ ,
মোঃ ফারুক হোসেন খান পোনাবালিয়া ইউপি চেয়ারম্যান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা বলেন আজ বুধবার মধ্যরাত থেকে ২ রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা, পরিবহন মজুদ সম্পূর্ণরূপে ২২ দিন বন্ধ থাকিবে। এ সময় মা ইলিশ ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসে।
একটি ইলিশ মাছের কয়েক লক্ষ বাচ্চা দেয়। এই সময় আমরা মা ইলিশকে হত্যা না করি। এই অবরোধ এর ভিতর যারা ইলিশ মাছ হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অনেক জেলে পরিবার উপস্থিত ছিলেন।
