রংপুর অফিস.
রংপুরের মিঠাপুকুর রেঞ্জের আওতাধীন বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা বনবিটের জমি বন বিট কর্মকর্তা কর্মচারীরা অলিখিত লিজ প্রদান করে উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে ঐ বনবিটের আওতাধীন ৫৭৬ একর জমি বনবিটের আওতায় থাকলেও বর্তমানে ২০০ একর জমি লিজ প্রদান করে বনবিট কর্মকর্তা কর্মচারীরা অলিখিত লিজ প্রদান করে উৎকোচ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ২০১৪-১৫ইং সালে হেলেঞ্চা বনবিটের বুজরুক সন্তোষপুর আন্দার কোটা মৌজায় ৭ হেক্টর জমিতে বাগান করেন। তার মধ্যে কিছু আকাশ মনি ও অধিকাংশ ইউক্লাপটার্স গাছের চারা দিয়ে বাগান করেন। যাহা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অন্যান্য পতিত জমিতে অলিখিতভাবে লিজ প্রদান করে চাষাবাদ করার জন্য প্রতি বিঘা জমি অনুপাতে মৌসুমী ফসল ধান, আলু, আখ, ভুট্টা, লাউ, আলু, সিম, বেগুন এবং আম বাগান করা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করার জন্য অলিখিত লিজ প্রদান করে বিঘা প্রতি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী সরকারের সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
