ঢাকা প্রতিনিধিঃ
আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শনিবার গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আহ্বান জানিয়ে বলেছেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা সংগ্রামের চেতনা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের পতাকা-মানচিত্র আজ শুকনির কালো থাবায় ক্ষতবিক্ষত। দুর্নীতি-সন্ত্রাস, জঙ্গিবাদ এক ভয়াবহ ব্যাধিতে পরিনত হয়েছে। এই অবস্থায় বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের অনেক বেশী মূল্য দিতে হতে পারে।
নেতৃদ্বয় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীসহ সকল নেতৃত্বের প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা কোন একক দল বা একক ব্যাক্তির অবদান নয়। এখানে যার যতটুকু অবদান তাকে ততটুকু স্বীকৃতি দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কাউকে বাদ দিয়ে কাউকে প্রতিষ্ঠা ইতিহাস বিকৃতির চেষ্টা একটি জাতির জন্য কল্যাণকর নয়।

নেতৃদ্বয় বলেন, আজ যখন স্বাধীনতার চেতনাকে ভূলুন্ঠিত করে ফের দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে তখন সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *