জামালপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ যুব মহিলা লীগ জামালপুর সদর উপজেলার অন্তর্গত লক্ষ্মীরচর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসীনা মৌসুমী চাঁদনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তা প্রমুখ।
এছাড়াও কর্মী সভায় জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান, জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম, লক্ষ্মীরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাচ্চু ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহেল রানা, যুব মহিলা লীগ নেত্রী রাখি বেগম, শিল্পী বেগম, মর্জিনা খাতুন, ময়না বেগম, শাহানা বেগম, জরিনা বেগম, খুকি বেগম, তারজিনা বেগম, শাহনাজ বেগম, চায়না বেগম, নাসরিন বেগম, সাবিনা ইয়াসমিন, সুরাইয়া আক্তার ও রত্না খাতুন বক্তব্য রাখেন। কর্মী সভার প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মোছা. রাজিয়া সুলতানাকে সভাপতি ও মনিকা খাতুনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির ঘোষণা দেন নেতৃবৃন্দ।
