লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে তরুণী এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য গেলে ৫ সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের দুইটি অ্যান্ড্রয়েড মোবাইলফোনও ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ’এর প্রতিবেদক জিন্নাতুল ইসলাম জিন্না, মাতৃভূমির খবরের প্রতিবেদক সাহিদ বাদশা বাবু, ভোরের আকাশের প্রতিবেদক নাজমুল ইসলামসহ ৫জন সাংবাদিক আহত হন। লালমনিহাট সদর উপজেলার সারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক সাহিদ বাদশা বাবু বলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে। এমন একটি তথ্যের তিত্তিতে আমরা ৪/৫ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাই এবং অনশনরত মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করি। মেয়েটির সাথে কথা বলতে যাওয়া মাত্রই প্রেমিক নিশাতের চাচা সার ব্যবসায়ী রশিদ ও নিশাতের বড় ভাই নাঈমসহ ৮/৯ জন দুর্বৃত্ত সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও লাঞ্ছিত করে।

এর কিছুক্ষণ পরে প্রেমিক নাঈমের চাচা রশিদ সহ আরো কয়েকজন মেয়েটিকে বেধড়ক মারপিট করে। এরপর তারা ওই তরুণীকে জোর করে অন্যত্র নিয়ে যেতে চাইলে সাংবাদিকরা সেখানে ভিডিও করার চেষ্টা করে। এ সময় সাংবাদিকরা সেই দৃশ্যের ভিডিও করতে যাওয়া মাতারই দুর্বৃত্তরা সাংবাদিকদের দুইটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন কেরে নেয়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন, সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন