তৈয়বুর রহমান, কুড়িগ্রাম :

সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের কৃত মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানী বন্ধের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সচেতন ব্যক্তি ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক শফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, খন্দকার মাহফুজার রহমান টিউটর, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লব।
বক্তারা অভিযোগ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের নানা ভাবে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের কৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক এর বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *