রফিকুল হায়দার, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সুইডিস রেডক্রিসেন্ট এর আর্থীক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কারিগরী সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ওয়াশ প্রকল্পের পরিকল্পণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোম-বুধবার (১৭-১৯ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের পরিচালক রেজাউল করিম, ইসি কমিটির সদস্য, ঢাকা ও কুড়িগ্রামের কর্মকর্তা ও ভোলান্টিয়ার এ কর্মশালার আয়োজন করে।

প্রকল্পটি সদর উপজেলার পাঁচগাছি ও মোগলবাসা ইউনিয়নে দশটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বাস্তবায়িত হবে। সুবিধাভোগীরা হলেন ৪২০০ জন ছাত্র/ছাত্রী। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয় ‍ও মাদ্রাসা শিক্ষক ও ব্যবস্থাপণা কমিটির সদস্যরাও জড়িত থাকবেন। সরকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ও সংশ্লিষ্ট বেসরকারী প্রতিষ্ঠানকে একীভূত করা হবে।

এসময় পরিচালক রেজাউল করিম বলেন, প্রকল্পটি শুধুমাত্র কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে এবং এটির সফলতা পাওয়া গেলে অন্যান্য ইউনিটের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম সম্প্রসারিত হতে পারে। এবিএম বায়েজীদ, ইউনিট লেভেল অফিসার সকল অংশগ্রহনকারীদেরকে তাঁদের অংশগ্রহনের জন্য ইউনিটের পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন ও প্রকল্পটির সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন