মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেনের নেতৃত্বে আর্মির একটি টহল দল ২১ এপ্রিল রোজ সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সরকারী চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে কয়েকজনের নিকট থেকে কাগজপত্র আদান প্রদানের সময় রাজিউর হক সাগর নামে এক প্রতারককে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়, স্টেডিয়াম আর্মি ক্যাম্প সংলগ্ন “”আই লাভ ইউ কুড়িগ্রাম হতে গ্রেফতার করে। আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজিউর হক সাগর, দুই ব্যক্তির কাছ থেকে সরকারি চাকুরি দেওয়ার নাম করে প্রায় ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে গ্রেফতারকৃত রাজিউর হক সাগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
