ফারহানা আক্তার,জয়পুরহাটপ্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে জমি নিয়ে বিরোধে সংঘষ দু’পক্ষের ৭জন আহত । এক পক্ষের শ্বশুর শ্যালক জামাইসহ ৪ জন, অপর পক্ষের পিতা পুত্রসহ ৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। উপজেলার আলামপুর ইউনিয়নের পাঁচুইল খাট্রার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা গেছে, উপজেলার পাচুইল খাট্রার পাড়া গ্রামে মজির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়ী। তার পৌলুঞ্জ মৌজায় ৩ একর জমি নিয়ে আদালতে মামলা হয় ওই গ্রামের মজির উদ্দিনের এর সঙ্গে। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর রায় হয় মজির উদ্দিনের পক্ষে। সেই মোতাবেক দীর্ঘদিন যাবৎ ওই জমি চাষ করে আসছিল।
গত শনিবার সকাল ১০টায় মজির উদ্দিন ও তার লোকজন নিয়ে ওই সব জমিতে হাল চাষ ধানের চারা রোপন করতে গেলে মকলেছুর রহমান ও তার লোকজন ওই জমিতে হাল চাষ ও ধানের চারা লাগাতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায় লাঠি শোডা নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। এ সংর্ঘষে মজির উদ্দিনের লোকজনের মধ্যে ৪ জন আহত হয়ে ক্ষেতলাল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, বগুড়ার চাঁপাচীল গ্রামের রমজানের ছেলে কফিল উদ্দিন(৬০),একই গ্রামের কফিল উদ্দিনে দুই ছেলে আবুবক্কর ও মীর কাশেম। আফজাল হোসেনের ছেলে আতাউর রহমান (৪০) তার আঘাত গুরুত্বর হওয়ায় তাকে বগুড়া সজিমেকে পাঠানো হয়েছে।
অপর দিকে আবু কাশেমের পক্ষের লোক মোতালেব হোসেন (৪০), মকলেছার রহমান (৪৮), মোন্তেজার রহমান(৫৫) উভয়ের গ্রাম পৌলুঞ্জ ও পিতা আবু কাশেম। তারা দুঁপচাচিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন