মোঃ মনির হোসেন প্রতিনিধি:
ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন দোকানে বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
শহরের পুলিশ লাইন ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
অভিযানে আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি চৌকস টিম আইন-শৃঙ্খলার কাজ করে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
