হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ৭২ টি ইউনিয়নে একযোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত কুড়িগ্রাম সদরের পাঁচগাছি, ভোগডাঙ্গা ও ঘোগাদহ, উলিপুরের পান্ডুল ইউনিয়নে বিএনপি আয়োজিত এসব পদযাত্রায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ নেতৃবৃন্দ।
এদিকে পদযাত্রা থেকে ফেরার পথে সদর উপজেলার ধরলা ব্রীজ থেকে আলমগীর হোসেন নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন