নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই শুক্রবার জুময়ার নামাজ শেষে নাগেশ্বরী কলেজমোড় হইতে হাজার হাজার তৌহিদী জনতা মিছিলে অংশ গ্রহণ করে। পুলিশ পাহারায় মিছিলটি কলেজ মোড় হইতে উপজেলার বাসষ্টান্ড পর্যন্ত প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান বেলাল মাষ্টার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মান্নান, পৌর জামাতের আমির মাওলানা আফজাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *