জাহাঙ্গীর আলম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামর ফুলবাড়ীতে রোগের যাতনা সহ্য না করতে পেরে রোকসানা বেগম রোসনা (৫২) নামে এক বৃদ্ধা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ফারাজিটারী গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বৃদ্ধার আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার মসজিদের মোয়াজ্জেম জরিপ আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভূগে আসতেছেন। বুধবার ভোরের সময় হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পিছনে খোকসা গাছের সাথে গরুর দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোর রাতে স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে জরিপ আলী চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন।

এ ঘটনায় ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সিনিয়র সার্কেল এএসপি সুমন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান,এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *