জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সাবেক সিটমহল দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা হলরুমে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার জমি দাতা আব্দুল খালেকের সভাপতিত্বে ও সহকারী মৌলভী মাসুম বিল্লাহ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, সহ আরো অনেকে। পরে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা সুপারেন্টেন শাহনুর আলম।এসময় দেশের মঙ্গল কামনা করে এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।ইফতার মাহফিলে শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
