রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী উপজেলায় ইয়াবা ট্যাবলেট সহ ময়না বেগম(৩৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার উপজেলার রৌমারী-দাঁতভাঙ্গা সড়কের বড়াইকান্দি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে রৌমারী থানা সূত্রে জানা গেছে।

আটকৃত ময়না বেগম উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ময়না বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার তাকে৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

সহিজল ইসলাম সজল
মোবাঃ০১৭১৩৭৬১৩৫২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *