ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে রাতের আধারে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলা শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই নামক গ্রামে। জানাগেছে ঐ গ্রামের মোঃ ছফর উদ্দিনের পুত্র রাফিজুল ইসলাম(৩৫) প্রতিদিনের মত বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় স্থানীয় আসাদ মোড় থেকে বাড়িতে ফিরে যাওয়ার পর রাতের খাবার খেয়ে শোবার আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে ওতপেতে থাকা দুর্বৃত্তরা পিছন দিক থেকে মাথায় কোপালে জীবন বাচার তাগিদে দৌড়ে ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়ার পরেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ভোরবেলায় রাফিকুলের গোঙানীর শব্দ শুনে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রাফিজুলের ছোটভাই জাহিদুল ইসলাম জানান এখনও ঘটনায় জড়িতদের নাম জানা যায়নি। ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান বিষয়টির নজরদারী চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

