ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে উত্তম কৃষি চর্চা (এঅচ) বিষয়ক দিন ব্যাপী কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে উত্তম কৃষি চর্চা (এঅচ) বাস্তবায়নের জন্য কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ- পরিচালক (খামার বাড়ী কুড়িগ্রাম) আবু মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার , অতিরিক্ত কৃষি অফিসার শরীফা জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার সরোয়ার তৌহিদ। উপজেলার দশটি ইউনিয়নের শিক্ষিত ও উদ্যমী কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য পর্যায়ক্রমে ৬টি ব্যাচে ৩০ জন করে মোট ১৮০ জন কৃষক- কৃষাণীদের এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সনদ পত্র প্রদান করা হয়। নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিতকরণ এবং পরিবেশ,অর্থনীতি ও সামাজিক সুরক্ষা সুসংহত করে আন্তজার্তিক চাহিদার মানদন্ডের সাথে সাম স্যপূর্ণ কৃষি পণ্য উৎপাদন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করাই উত্তম কৃষি চর্চা (এঅচ) এর উদ্দেশ্য।
ভূরুঙ্গামারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ 