ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনবান্ধব অভ্যর্থনা,সেবা কেন্দ্র ও সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সোনাহাট ভূমি অফিসে আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও বোনিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতীয় সীমান্ত ঘেষা সোনাহাট ভুমি অফিসটির ২.৭৯ একর নিজস্ব জায়গার মধ্যে রয়েছে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত জায়গা। এসকল জায়গা নয়নাভিরাম ও দৃষ্টি নন্দন করার জন্য লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। বাগানের মাঝখানে বানানো হয়েছে দর্শানার্থীদের বিশ্রামের জন্য গোল ঘর। যাতে ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা গ্রহিতরাও এখানে বসে সেবা নিতে পারেন। ইতোমধ্যে জায়গাটি পিকনিক স্পট হিসাবে খ্যাতি অর্জন করেছে এবং প্রায় প্রতিদিন বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকনিক খেতে আসেন। শুধু তাই নয়, সোনাহাট স্থলবন্দর ও সীমান্ত দর্শনের জন্য আগত দর্শনার্থীরা এখানে এসে আনন্দের সাথে কিছু সময় মন প্রাণ জুড়িয়ে নেন। এর পর তিনি পাইকেরছড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও আমার বাড়ি আমার খামার সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে যোগদান করেন।

উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রায় ৭ লাখ ৭২ হাজার ৭৮ টাকা ব্যয়ে প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *