ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী এনছাফুল হক সরকার। কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন, ওসি আল হেলাল মাহমুদ, যুব উন্নয় কর্মকর্তা মকবুল হোসেনের, নির্বাচন অফিসার নাজমুল হুদা, আইসিটি অফিসার আশরাফুল আলম, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আশরাফুল আলম প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমিক নেতারা।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ ও দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল ব্যাটারি চালিত অটো-রিক্সা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
