ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে এ সংক্রান্ত অভিযোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে।

অভিযোগ সুত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর মোট ৪৪৮ জন সদস্যের জন প্রতি ২,০০০ টাকা করে প্রায় ৮,৯৬,০০০ টাকা শেয়ার ও সঞ্চয় উত্তোলন করে সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক। সদস্যরা উত্তোলনকৃত টাকার হিসাব চাইলে তারা হিসাব না দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে। এবং কমিটির মেয়াদকাল শেষ হলে নতুন নির্বাচন দিয়ে পুনরায় কমিটি গঠন করার কথা বলে ১০ জন কমিটির কাছ থেকে ২০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা নিয়ে নির্বাচন না দিয়ে সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন আত্মসাৎ করে। এবং সভাপতি আঃ রাজ্জাক সমিতির ৩ টি গ্রুপের কাজ করার অনুমতির নামে গ্রুপ লিডারদের কাছে ৬০,০০০ টাকা উৎকোচ দাবি করে। পরে সমিতির ক্যাশিয়ার আশরাফ আলী সভাপতিকে ২০,০০০ টাকা প্রদান করেন। তারা আরো বলেন, দীর্ঘ দিন হতে নির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন বা কোন কমিটি গঠন না করেই সভাপতি ও সাধারন সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে একতরফা ও নিয়ম বহির্ভূত ভাবে নিজেদের পছন্দমত ব্যক্তিদের নামে একাউন্ট খুলে নানান অনিয়মের মধ্য দিয়ে সমিতির কার্যক্রম চালিয়ে আসছে। জানা যায় উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু করার জন্য ১ টি প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে প্রায় ৮১,০০০০০ টাকার বরাদ্দ দেয়া হয়। সেই বরাদ্দকৃত টাকা সমিতির নির্বাহী কমিটির মাধ্যমে মিটিং করে সমিতির সকলকে অবগত করে ব্যাংক হতে প্রয়োজন মতো টাকা উত্তোলন করে সমিতির কাজে খরচ করার কথা থাকলেও অভিযোগ উঠেছে যে, পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউকে কোন প্রকার হিসাব না দিয়ে ওই টাকা আত্মসাৎ করার পায়তারা করে আসছে।

প্রকল্পের সহ সভাপতি ছায়েদ আলী, ক্যাশিয়ার আশরাফ আলী, মোস্তফা, মান্নান ও কেরামত আলী অভিযোগ করে বলেন, পানি সরবরাহের প্রকল্পের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ এসেছিলো তা থেকে প্রথম ও ২য় কিস্তি জনতা ব্যাংকের ভূরুঙ্গামারী শাখার ৪ টি একাউন্ট হতে প্রায় ২২,০০০০০ টাকা উত্তোলন করে সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য সদস্যদের মাঝে তার কোনো সঠিক হিসাব-পত্র প্রকাশ করেনি। এবং প্রকল্পের কাজ সম্পন্ন না করেই ওই টাকার একটি বড় অংশ পুনরায় উত্তোলন করে আত্মসাৎ করার পাঁয়তারা করে আসছে। সমিতির অন্যান্য সদস্যরা জানিয়েছেন তারা এই বিষয়ে উপজেলা সমবায় অফিসার বরাবর অভিযোগ করেছেন।
এবিষয়ে ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ভরতের ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর সাথে মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তারা ফোন রিসিভ করেন নি।
প্রকল্পের অন্যান্য সদস্য ও স্থানীয় জনগণরা বলছে বিষয় টি তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং যারা দায়িত্বে থাকা অবস্থায় জনগণের টাকা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা সমবায় অফিসার, মোঃ আব্দুর রাজ্জাক মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *