ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নানা-নাতী মিলে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে।

জানাগেছে, ঐ গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল কুদ্দুছ (৫৫) ও সর্ম্পকীয় এক নাতী (সেনা সদস্যের) আব্দুল আজিজের পুত্র দোকানী সোহেল রানা (২৫) টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের ঐ বিধবা নারীকে বিভিন্ন সময় ধর্ষণ করে। এর ফলে একসময় ঐ বিধবা নারী অন্তঃস্বত্বা হয়ে পড়ে। পরে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে নানা-নাতী ধর্ষণের কথা অস্বীকার করে। পরে ২০ মে শনিবার রাতে ধর্ষিতা বিধবা বাদী হয়ে অভিযুক্ত নানা-নাতীর নামে ধর্ষণ মামলা করেন। রোবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মুল আসামী আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করে। ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুল আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন