ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারী উপজেলার
বলদিয়া ইউনিয়নের কৃতি ছাত্র মোঃ রেজওয়ান আহমেদ রিজভী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।মোঃ রেজওয়ান আহমেদ রিজভী বলদিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ মোতালেব হোসেনের পুত্র এবং সোনাহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রেজওয়ানের এই সফলতা স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগ করেছে। তাকে অভিনন্দন জানাতে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াতে প্রেরণা হিসেবে রেখে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন আশা প্রকাশ করে বলেন রেজওয়ানের এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াবে এবং ভবিষ্যতে জনপদের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *