ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ ব্যাটালিয়ন আয়োজিত সীমান্ত সুরক্ষায় আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা সোমবার সকাল সাড়ে ৯টায় জেকে পোল্লাডাংগা কোম্পানী ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এ সময় ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল হাসান মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, স্থানীয় জনপ্রতিনিধিগণ, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও কোম্পানী কমান্ডার সুবেদার আলী নেওয়াজসহ অন্যান্য বিজিবি জোয়ানেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে স্থানীয় দুস্থ্যদের মাঝে প্রধান অতিথি শীতবস্ত্র বিতরণ করেন। পরে একই ধরণের মতবিনিময় সভা চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে যোগ দেন প্রধান অতিথি লে: কর্ণেল হাসান মোরশেদ।

