মো নাজমুল হুদা মানিক।। ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পাটির বধিত সভা ১ নং অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পাটি ১ নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পাটি এর আহবায়ক বিল্লাল উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পাটির সদস্য সচিব আনোয়ার হোসেন স্বপন ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পাটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা জাতীয় পাটির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল লতিফ সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, জেলা জাতীয় পাটির সদস্য মজিবুর রহমান ফরাজি, সদর উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মঙ্জুরুল হক মঙ্জু, জাতীয় তরুন পাটির সভাপতি কাওসার আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক পাটির সভাপতির বাদশা মিয়া, জেলা কৃষক পাটির সভাপতি এসডি রুবেল, জেলা জাতীয় তরুন পাটির সহসভাপতি প্রসাদ দাস, দপ্তর সম্পাদক আাতিকুল ইসলাম আতিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও অষ্টধার ইউনিয়ন আহবায়ক জাহাঙ্গীর আলম সম্রাট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন