প্রতিনিধি,কুড়িগ্রামঃ
ব্লাড ব্যাংক কুড়িগ্রামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারহাট স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হাতে নেয় ব্লাড ব্যাংক কুড়িগ্রাম। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় বিভিন্ন ধরনের খেলাধুলা, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি।প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষককে একটি করে বৃক্ষের চারা প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার জ্যেষ্ঠ সাংবাদিক শফি খান । আরো বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি ও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান ও খন্দকার আরিফ দৈনিক ইত্তেফাকের সংবাদকর্মী এছাড়া বক্তব্য রাখেন ব্লাড ব্যাংক কুড়িগ্রামের উপদেষ্টা মোঃ মকবুল হোসেন। ব্লাড ব্যাংক কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ সহ উক্ত সংগঠনের আরো অনেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের এই অনুষ্ঠান ভালোভাবে পরিচালনা করার জন্য। মনের ভয়কে দূর করি স্বেচ্ছায় রক্তদান করি এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাবে প্রানের সংগঠন কুড়িগ্রাম।
