রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আক্তার আহসান বাবু মন্ডল। দীর্ঘদিন যাবৎ অত্র উপজেলায় বিভিন্ন উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন, যৌতুক ও মাদক বিরোধী আান্দোলন, পথভ্রষ্ট যুব সামজের উন্নয়নসহ সমাজসেবামূলক কাজ করে তৃণমূল পর্যায়ের জনসাধারণের প্রিয় মূখ। সমাজসেবামূলক কাজ করে উপজেলায় নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলেছেন নিজেকে। আগামী সম্ভাভ্য পৌর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার উত্থানে ঈর্ষান্বিত হয়ে সুনাম ক্ষুন্ন করার লক্ষে অপপ্রচার চালাচ্ছে একটি কু-চক্রী মহল।

সরেজমিনে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান হাবিল উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং দাঁতভাঁঙ্গা ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ সভাপতি মজনু মিয়াসহ অনেকের সাথে কথা বলে জানাগেছে, “বাবু মন্ডল একজন ভাল মানুষ। তিনি বিপদে-আপদে, গরীব-দুঃখী সকলের পাশে সহযোগিতার হাত বাড়ান। সে উদীয়মান নেতা। বাবু মন্ডলের বিরুদ্ধে কয়েকটি অন-লাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে, এটা খুবই দুঃখ জনক।”

শৌলমারী ইউনিয়নের কৃষক করিম শহিদ জানান, “আমার নিজ নামের পাঁচ বিঘা জমি অন্যের দখলে ছিল। বাবু মন্ডলের সহযোগিতায় আমি জমি ফেরৎ পাইছি। এছাড়া আরো কয়েক জনের এরকম সমস্যা তার মাধ্যমে সমাধান হইছে। এরকম ভাল মানুষ সমাজে কমই আছে।”

এ বিষয়ে বাবু মন্ডল দুঃখ প্রকাশ করে বলেন, “সবসময় অসহায়ের পাশে, অন্যায়ের বিরুদ্ধে দাড়াই। আমি অল্প সময়ে সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছি। সমাজকে মাদকমুক্ত করতে আমি সব সময় মাদক কারবারীদের বিরোধিতা করে যাচ্ছি, এজন্য এলাকার মাদেেকর সাথে জড়িত এবং নিজ স্বার্থে আঘাত লাগা একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে। যা কখনই কল্পনা করিনি।” সকলের প্রতি আহব্বান রেখে তিনি আরো বলেন, “অপপ্রচার না করে, আসুন আমরা সকলে মাদককে না বলি, রৌমারী উপজেলাকে মাাদকমুক্ত গড়ে তুলি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন