এস, কে সাহেদ, লালমনিরহাটপ্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’২৩ পালন উপলক্ষে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে লালমনিরহাটে সোমবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি ও সমাজকর্মী ফেরদৌসি বেগম বিউটি প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, কর্মচারি সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *