লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নেতা কর্মী আহত হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গুরুতর আহতরা হলেন,ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হুমাউন কবির মতি(৫০), বিএনপি সদস্য আমিনুর রহমান (৫০), ওয়ার্ড বিএনপির সদস্য আশরাফ হোসেন(৩৫), সাদেকুল ইসলাম(৩০),স্বেচ্ছাসেবক দলে আজিজুল ইসলাম (৩৫) ও যুবদল নেতা মাইদুল ইসলাম মোহল (৩৪)।
জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি ও সরকার পতন আন্দোলনে শনিবার ১১ই ফেব্রুয়ারি দেশের সকল ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেন বিএনপি।কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদযাত্রায় বাধা দিলে সংঘর্ষ সৃষ্টি হয় এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মী আহত হয়। পরে হাতীবান্ধা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হুমাউন কবির মতি বলেন,বিএনপি’র পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৬ জন আহত হয়।
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল বলেন,বিএনপি’র পদযাত্রায় আমরা কোনো হামলা চালায়নি। ওখানে শুধু কথা কাটাকাটি হয়েছে মাত্র।
