লালমনিরহাট প্রতিনিধিঃ
বাস ও মিনিবাস ইউনিয়ন লালমনিরহাট এর বিরাজমান সমস্যা সমাধানে শ্রমিক নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ট্রাক ও ট্রাংলড়ী সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান এঁর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন, শ্রম অধিদপ্তর রাজশাহী সহকারী পরিচালক মিজানুর রহমান ও আশিকুর রহমান। এসময় লালমনিরহাট বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা ট্রাংক লড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুনিল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ট্রাক শ্রমিক নেতা শিবলি পারভেজ রানা, শ্রমিক নেতা বাপ্পিসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় লালমনিরহাট শ্রমিক ইউনিয়নের বিরাজমান সমস্যা সমাধানে কর্যকরী পদক্ষেপ, বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
