নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।

গাইবান্ধার পলাশবাড়ীর সর্বস্তরের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের সংগঠক বরেণ্য শিক্ষাবিদ,কবি,সংগঠক, অনুবাদক,গীতিকার,সাহিত্য ও সাংস্কৃতিকঙ্গনের বহুমুখি প্রতিভার অধিকারী সদ্য প্রয়াত অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্মরণে এক জনাকীর্ণ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত পলাশবাড়ী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুম অধ্যক্ষের সুযোগ্য মেয়ে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড.নাহিদ সুলতানা মালা।

জীবদ্দশায় মরহুমের বিভিন্ন প্রেক্ষাপটের স্মৃতিচারণ সহ আত্মার মাগফিরাত কামনা করে সভায় বিপুল সংখ্যক আলোচক বক্তব্য রাখেন।

পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আ.ই.ম মিজানুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতেই অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণসহ বিদেহী আত্মার কল্যাণ কামনা করে বিশ্ব সাহিত্যকেন্দ্রের কেন্দ্রীয় প্রধান সংগঠক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ প্রদত্ব একটি বাণী পাঠ করা হয়।

নম্র-ভদ্র,সহজ-সরল সাদামাটা স্বভাবের মরহুমের স্মৃতিচারণ করে অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, বীর মুক্তিযোদ্ধা অবঃ মেজর মফিজুল হক, রাজশাহী বিশ্ব বিদ্যালয় শিক্ষক ড.মো. লতিফুর রহমান মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, গোপাল গোবিন্দ তালুকদার, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরি, বিশ্ব সাহিত্য কেন্দ্র উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু ও আলিউল ইসলাম বাদল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন