মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
গ্রামের পটভূমি নিয়ে নির্মিত ‘সিদ্দিক’ নাটকে দেখা যাবে ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা রায়হান আব্দুল্লাহকে । সম্প্রতি ঢাকার অদূরে পূবাইলে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,ফারজানা রিক্তা , অ্যালেন শুভ্র, নাসরিন সুলতানা, ডা. আমিন, জাফরিন ইসলাম জেরিন, লিটন চৌধুরী। মোহাম্মদ ইয়াসিনের রচনায় নাটকটি পরিচালনা ও প্রয়োজনা করেছেন নাইমুল নিলয়।

নাটকটি প্রসঙ্গে রায়হান আব্দুল্লাহ বলেন, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই নাইমুল নিলয় ভাইকে আমাকে এমন একটি নাটকে সুযোগ করে দেয়ার জন্য। নাটকটি দর্শকের কাছে খুব ভালো একটি নাটক হবে। আমার যারা ভক্ত রয়েছে তারা অবশ্যই নাটকটি দেখবেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিদ্দিক’ নাটকটি। আশা করছি দর্শক নাটকটি দেখে বেশ আনন্দ পাবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন