হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চোপড়া দোশিয়া উচ্চ বিদ্যালয়ের (সিডি) প্রধান শিক্ষক
ও দোশিয়া বুড়িপুকুর গ্রামের বাসিন্দা রুহুল আমীনের জানাযা নামাজ কয়েক হাজার মুসল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার(১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি আকষ্মিক ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। সাথে সাথে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭:৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তানসহ শত শত ছাত্র-ছাত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল সোমবার বিকেল ২টা ৩০মিনিটে চোপড়া দোশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বনপীর কবরস্থানে তাকে দাফন করা হয়। রুহুল আমিন মাস্টারের মৃত্যুতে
উপজেলা শিক্ষক সমিতি, ছাত্রছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাযা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ, জাহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. সাদেকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক,যুগ্ন আহ্বায়ক,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,
সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক,শিক্ষার্থী,সর্বস্তরের জনগণ
ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন