ক্রাইম রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকা থেকে দুই গ্রাম হেরোইনসহ হবিবুর রহমান (৩২) ও কমল দর্জি (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া ও ঘনেশ্যামপুর এলাকা থেকে ওই দুই মাদক যুবককে আটক করা হয়। আটকরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নোয়ানীপাড়া গ্রামের শামসুল হকের ছেলে হবিবুর রহমান ও ঘনেশ্যামপুর এলাকার ধরণী কান্ত সরকারের ছেলে কমল চন্দ্র সরকার ওরফে কমল দর্জি (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার যাত্রাপুর ইউনিয়নের টেম্পু স্ট্যান্ড নোয়ানীপাড়া পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন