কবিঃ রফিকুল হায়দার
এইতা সেদিন, সুসময় গুলো
অসময়ের বালি আর সুড়কিতে ঢেকে দিয়েছিলে;
দম টুকু বন্ধের পরিকল্পিত অদম্য বাসনায়
বুল ড্রেজার চালিয়েছিলে কিউরিং না করতেই
বলেছিলে গোটা বুক জুড়ে পিচঢালা পথ হবে
বধ্যভূমি সাজাতে সুখের জমিনে
হঠাৎ করে তোমার বাহিনী তীর বেগে ছুটে এলো
মেঘমুক্ত আকাশে তোমার পতাকা উড়াতে
নানা ঢংয়ের অস্ত্রে বাজনা শুরু হয়েছিল
সেই কালো রাতেই একচ্ছত্র আধিপত্য নিতে
নয় মাস তোমার বাহিনী নাচলো নাচালো
তামাম বুকে আহা! ঢাক-ঢোল ছাড়াই
গোলাগুলি আর বোমা ফাটার শব্দ
সুখ সুখ খেলা করতো উচাটন মনে
কত বাড়ীতে আগুলের কুন্ডলিকা দূর থেকে দেখতাম
দেখতাম মাধবীদের প্রানপনে ছুটে চলা বাঁচার ঠিকানায়
শেষ সম্বলটুকু বাঁচাতে বিধবারা সধবা হয়ে উঠতো
নেংটি পরারা দেশের শেষ প্রান্তে থেকে পেয়ে যায় অদম্য সাহস
যোদ্ধার বেশে ফিরে আসে নাচনীদের নাচন থামাতে
লাঙ্গলের মুঠো, নৌকার বৈঠা আবার চেপে ধরে বুকে
সকলে মিলে অপেক্ষা করতো হায়দারি হাঁকের
কি হলো, কি হলো; উড়লো সবুজের বুকে লাল পতাকা
নাচনীরা নতজানু হয়ে নুয়ে পড়লো সকলে মিলে
নেংটি পরা, লাঙ্গল ধরা, বৈঠা মারাদের পায়ে।
