কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোপুজা। প্রতিবছরের ন্যায় এ বছরও প্রস্তাবিত কচাকাটা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এবছর কচাকাটায় মোট ১৩টি মন্দিরে পালিত হচ্ছে এই উৎসব। হিন্দু সম্প্রদায়ের এই উৎসব ঘিরে প্রতিটি মন্দিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবি, আনসার, গ্রামপুলিশ, জোরদার করা হয়েছে পুলিশ বাহিনীর চৌকস টহল টিম। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরগুলো পরিদর্শন করেন বিএনপির সাবেক জেলা সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী, ভুরুঙ্গামারী আসনের সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা। এসময় মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করান তিনি আগামীর শান্তিপূর্ণ ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। এসময় তার সফর সাথী হয়ে মন্দির পরিদর্শন করেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী, যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কচাকাটা থানার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।
