স্টাফ রিপোর্টার-কচাকাটা
গত ৮জুন ২০২৫ কুড়িগ্রামের কচাকাটা থানার কচাকাটা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে “সাহিত্য আসর” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক ও ব্যাংকার এবং দুধকুমার ফাউন্ডেশন ও কচাকাটা পাবলিক লাইব্রেরি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমান, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট কবি আসতাব হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক আলফাজ আলম, অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক কাজী নজরুল ইসলাম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী নুরে আলম সিদ্দিক, সাংবাদিক ও লেখক আরমান আলী, রুহুল আমিন, জহুরুল ইসলাম, প্রভাষক সামছুল হক, শিক্ষক রাহিমুল ইসলাম, শরিফুল ইসলাম, শিক্ষক মোস্তাফিজুর রহমান রন্জু,স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব, কবি ও ছড়াকার আতাউর রহমান, ছড়াকার ও সমাজকর্মী সাইমুম হাবিব, মাহমুদউল্লাহ রিয়াদ, রেজাউল ইসলাম, নাইম হাসান, আনিসুর রহমান প্রমুখ। প্রধান আলোচক বলেন পাঠাগার হচ্ছে জ্ঞানের খাচা আর পাঠকরা হচ্ছে পাঠাগারের সাজ সজ্জা। যতবেশি পাঠক সাহিত্যের মধ্যে জড়িয়ে থাকবেন ততবেশি মানবিক গুনাবলি প্রষ্ফুটিত হবে। কবিদের কোন জাতভেদ থাকে না থাকে শুধু আদর্শ। তাই আদর্শ মানুষ গড়ার জন্য সাহিত্যের সাথে থাকতে হবে।
