কচাকাটা প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এসময় একটি সুই সাইড নোট ও মোবাইলে ধারণকৃত ভিডিও বার্তা উদ্ধার করে পুলিশ।
ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটায় অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। কচাকাটা সকালে স্থানীরা তার মিষ্টি তৈরীর ঘরের আঁড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে । খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।
#
