লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি হাইস্কুলে মাঠে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি এটিএম রশীদুল আলম প্রামাণিক। বিশেষ অতিথির অতিথির বক্তব্য দেন লালমনিরহাট কিন্ডারগার্টেন সোসাইটির সচিব সুলতান আহমেদ সোহেল।
কিন্ডারগার্টেন সোসাইটি সদর উপজেলা সভাপতি নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কিন্ডারগার্টেন সোসাইটি সদর উপজেলা সচিব এম এরশাদুল হক। এসময় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *