লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারী ওষুধ প্রদানে অনীহা, নিম্ন মানের খাবার সরবরাহ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালে চিকিৎসার মানোন্নয়ন, সঠিকভাবে ওষুধ সরবরাহ, খাদ্যের মানোন্নয়ন ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণের দাবী জানান।
এতে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সালামসহ সুশীল সমাজের লোকজন। এ মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। তারা অবিলম্বে হাসপাতালের সকল অনিয়ম, দুর্নীতি রোধ করে সেবার মান নিশ্চিতের দাবী জানান।
