শুভ্রাংশু ভাদুড়ী

কি আমার অপরাধ, বলতে পারো?
দুই কন্যা সন্তান দিলাম জন্ম ।
এটাই কি অপরাধ আমার?
কন্যা সন্তান ঘৃণ্য হয় যদি এত,
তবে তুমি কেনো মা রইছো জীবিত?
মাগো তোমার কন্যা বিয়ে হয়ে
গেছে তো শ্বশুর ঘরে,
তারও তো কন্যা আছে
দিব্যি আনন্দে।
তোমার কন্যার যত্ন নেও
লুচি মাংস আর মিষ্টিতে,
আমার বেলা পান্তা, কেনো জোটে?
তোমার পুত্র বাধ্য ছেলে
তোমার কথা শোনে,
আমি কিছু চাইলে পরে
লাথি মারে মুখে।
স্বামী তুমি কেমন পুরুষ
কেমন তোমার শিক্ষা?
তোমার সঙ্গে মিলন হলেও
সন্তান হয় সেই বিধাতার নির্দেশে।
দুই কন্যা অনাথ হলো আজ
তোদের অত্যাচারে।
বাঁচার জন্য পালিয়ে কেনো?
জবাব কিছু আছে কি
তোদের ঐ মুখে?
তাই বলি দেখো সমাজ,
আমার মতো অন্য কেউ
পুড়ে যেনো না মরে।
ভবিষ্যতে কেউ যেনো আর
কন্যা বলে অবহেলা না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *