এশিয়ান বাংলা নিউজঃ
আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবহিকতায় ০২ ও ০৩ অক্টোবর ২০২৩ দুই দিনের সফরে কুড়িগ্রাম জেলায় উপস্থিত থেকে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর ঢাকার অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম।
কুড়িগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে ১ম দিনে কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন এবং ২য় দিনে রেশন স্টোর, পুলিশ হাসপাতাল রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক,বিপিএম
।
২য় দিন ০৩ অক্টোবর ২০২৩ তারিখ দিনের শুরুতেই সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলা পুলিশ বার্ষিক পরিদর্শন উপলক্ষ্যে প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত আইজি মহোদয়।
প্যারেড শেষে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, হিসাব শাখা, এমটি সেকশন এর ব্যায় সংক্রান্ত নথিপত্র ও জেলা পুলিশের কার্যক্রম সমূহ পরিদর্শন করেন অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিক,বিপিএম
।পরিদর্শন শেষে অতিরিক্ত আইজি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষে ও আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সকল ইউনিট ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন পাশাপাশি কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন ।
এছাড়াও তিনি দুই দিনের এই সফরে কুড়িগ্রামের জেলা জজ, জেলা প্রশাসক, সিজিএম, জেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, পিপি, মেয়র,সরকারি কলেজের অধ্যক্ষ সহ সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সুযোগ্য ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান, পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান সহ সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ।
