মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা শহরের শেখ রাসেল অডিটরিয়াম হলরুমে ১৩ অক্টোবর শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবলু মিয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা বাবু অসীম কুমার, কামাল হোসেন, রেজিষ্ট্রার অব ট্রের্ড ইউনিয়ন আঞ্চলিক শ্রম দপ্তরের কেএম শহিদ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ মন্ডল প্রমূখ। কুড়িগ্রাম জেলা হোটেল এন্ড রেস্তোরা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে আগামীর কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসেবে পৌর মেয়র কাজিউল ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধা বাবু অসীম কুমার ও কামাল আহম্মেদকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন