হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেেক ফারুক, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, শ্যামল ভৌমিক, শফিকুল ইসলাম বেবু, হারুন উর রশীদ ্ খন্দকার একরামুল হক সম্রাট, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জানান, প্রেসক্লাবের সার্বিক পরিস্থিতির উন্নয়ন করা দরকার। বাউন্ডারি ও গেট নড়বড়ে হয়ে গেছে। এগুলো সংস্কারে সকলের সহযোগিতা দরকার।
এমপি পনির উদ্দিন আহমেদ জানান, প্রেসক্লাবের উন্নয়নে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো। এছাড়াও আমি সাংবাদিকদের সাথে নিয়ে কুড়িগ্রাম জেলার উন্নয়নে শরীক হতে চাই। কারণ আমাদের উভয়ের লক্ষ্য অভিন্ন।
