প্রতিনিধি কুড়িগ্রাম.
কুড়িগ্রামে গ্রীন ভয়েজ এর ২০তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় সরকারি কলেজ থেকে বনাঢ্য র‍্যালী
বের হয়। র‍্যালীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন গ্রীন ভয়েজের উপদেষ্টা ও বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সফি খান।র‍্যালীটি

কলেজ থেকে বের হয়ে ঘোষপাড়া শাপলা চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রামে গ্রীন ভয়েজ কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক নুরনবী সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল,কেন্দ্রীয় কমিটির সদস্য রাইসুল ইসলাম নোমান, গ্রীন ভয়েজ কুড়িগ্রাম জেলা কমিটির উপদেষ্টা সাইদুর রহমান ও বিশিষ্ট সিনিয়র সাংবাদিক সফি খান।
আলোচনা শেষে নদী, পাহাড় ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের নিকট

জীবাশ্ম জ্বালানির্ভর ও পুরাতন যানবাহনের ব্যবহার বন্ধ করতে হবে এবং কালো ধোয়া নির্গমন ঠেকাতে ফিটনোস পরিক্ষা বাধ্যতামুলক করতে
সব অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে,নদীর পাড়ের ইটভাটা ভেঙ্গে ফেলতে হবে এবং কাঠ বা গাছ জ্বালানি হিনেবে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে।
মাটির পোড়ানো ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের মতো পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে এবং সরকারি প্রকল্পে তা বাধ্যতামুলক করতে হবে।
উলিপুরের বুড়ি তিস্তা নদীকে দখলমুক্ত করে গতি প্রবাহ নিশ্চিত করতে হবে।
গাড়ি চালকদের লাইসেন্স দেওয়ার আগে চালকদের শব্দ বিষয়ে সচেতনতা যাচাই করতে হবো এবং শব্দমাত্না মেপে গাড়ির ছাড়পত্র দিতে হবে। হাইড্রোলিা হর্ণের আমদানি ও তৈরি সম্পুর্ন নিষিদ্ধ করতে হবে এবং হর্ণ বাজালে কড়াভাবে জরিমানা দিতে হবে। এবং শব্দ দুষণ আইন ২০০৬ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
হাসপাতালের বর্জ্য অবশ্যই আলাদা করে ফেলতে হবে এবং নিয়মিত তদারকি করে সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে।
অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং মাছের প্রজননের জন্য অভয়ারণ্য নিশ্চিত করতে এসব দাবী তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *