স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে প্রতিবন্দী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজ ভিত্তিক পুর্নবাসন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রন্ডশীপ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা আইসিটি অফিসার নুরুল আমিন, সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন, যুব উন্নয়ন অফিসার আজগর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ-এর রিজিওনাল কো-অডিনেটর মো. আবদুস সালাম।
ইউএনও বলেন, ফ্রেন্ডশিপ সংস্থাটি কুড়িগ্রামে চর এলাকায় বসবাসকারী মানুষদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অনেক প্রকল্প বাস্তবায়ন করছে, যা প্রশংসনীয়। এ রকম প্রকল্প অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা প্রয়োজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, দুর্গম এলাকায় ফ্রেন্ডশিপ-এর শিক্ষাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ গুণগত বিবেচনায় খুবই ভালো মানের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার বলেন, চর এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ফ্রেন্ডশিপ চরের শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আরো স্কুল স্থাপনের জন্য তিনি সুপারিশ করেন।
উপজেলা আইসিটি অফিসার নুরুল আমিন বলেন, জরিপ পরিচালনা করে আগামীতে কাঁঠালবাড়ি ও বেলগাছা ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম সম্প্রসারণের জন্য ফ্রেন্ডশিপ-এর প্রতি আহ্বান করেন।
বক্তারা বলেন, দুর্গম অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসনের জন্য নানা কর্মসুচি গ্রহন করেছে ফ্রেন্ডশিপ। বিশেষ করে দুর্যোগ কালে তাদের উদ্ধার, আবাসন, স্যানিটেশন সহ কর্মসংস্থানের সহায়তা প্রদান করা হচ্ছে। পরিশেষে, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইউএনও বিভিন্ন ডিভাইস বিতরণ করেন।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *