হুমায়ুন কবির সূর্য, প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২ মে) দুপুরে পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকায় জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে পথসভায় মিলিত হয়।
এসময় শ্রমিক নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, শ্রমিক নেতা রিজন সরকার, রিপন, আজিজুল হক, ফুলবাবু, মতিয়ার রহমান, নুর ইসলাম নুরু, নুর আলম সিদ্দিকী শাহীন, মান্নান হোসেন, লিটন, সারোয়ার জাহান শাওন, সোহেল রানা প্রমুখ।
বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মাহফিল ও দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *