মোঃঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকায় সেকেন্দার বীজ হিমাগার লিঃ এ আলু সংরক্ষণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ফেব্রুয়ারি ) বিকেলে হিমাগারের পিসিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা এবং সকল ব্যবসায়ীদের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজত পরিচালনা করেন দাশের ইছাকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মোঃ সেকেন্দার আলী, ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন, আঃ রাজ্জাক, অত্র প্রতিষ্ঠানে ম্যানাজার,হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ প্রমুখ।

প্রসঙ্গত, জেলার সু-পরিচিত সেকেন্দার বীজ হিমাগার লিঃ এর নতুন আলু সংরক্ষণ উপলক্ষে প্রতিবছরই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শনিবার এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন