নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।

গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর ধার অবৈধ দখল মুক্ত রাখতে ও ঘাঘট লেক নির্মানের লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সহযোগিতায় শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায় শহরের এ্যাকোয়ারষ্টেট পাড়া সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এস.এম ফয়েজ উদ্দিন।

অভিযানে এলজিইডি নিযুক্ত শ্রমিকরা চিহ্নিত এলাকা ঠিক করে হ্যামার দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করেন।

এসময় দখলদাররা তাদের বাসার আসবাবপত্র স্ব-উদ্যোগে সরিয়ে নিতে থাকে।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন