স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা,ধলডাঙ্গা ও নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৮ অক্টোবর রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহুব উল হকের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে ৬৮ লক্ষ ৬২ হাজার টাকার গরু ও উন্নত মানের প্যান্ট পিছ আটক করেছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান ব্যাটালিয়নের আওতাধীন সকল বিওপির জওয়ানরা চোরাচালান পন্য আটকের বিষয়ে বিশেষ সতর্কতা অবস্থানে রয়েছে এবং সীমান্তে চোরাচালানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *