গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে খালের মধ্য থেকে বিল্লাল কাজী (২৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নওশের আলীর বাড়ি সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল ফলসি চরপাড়া গ্রামের খায়ের কাজীর ছেলে। সে রাত ২টায় মাছ ধরতে গিয়েছিল বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার ভোরে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেই। কাশিয়ানী থানার রামদিয়া ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খালের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন